 |
চিত্র: বাবা ও ছেলে
|
ভারত উত্তরপ্রদেশের লখনৌয়ে ২০ ফেব্রুয়ারি এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ড ঘটেছে।
চিকিৎসাবিদ্যার বদলে অন্য পেশায় যাওয়ার চেষ্টাকে কেন্দ্র করে ২১ বছর বয়সী অক্ষত
প্রতাপ সিং তার বাবাকে হত্যা করেছে। নিহত মানবেন্দ্র সিং (৪৯) ফার্মেসি ও মদ
ব্যবসায়ী ছিলেন। পুলিশি তদন্তে জানা গেছে, ২০ ফেব্রুয়ারি থেকে মানবেন্দ্র নিখোঁজ
ছিলেন। পরবর্তীতে বাড়িতে তল্লাশি চালিয়ে একটি ড্রামের ভেতর থেকে দেহের খণ্ডিতাংশ
উদ্ধার করা হয়। জেরার মুখে অক্ষত তার বাবাকে হত্যার বিষয়টি স্বীকার করেছেন।
তদন্তকারীদের মতে, মানবেন্দ্র চাইছিলেন ছেলে ডাক্তার হোক, কিন্তু অক্ষত রাজি ছিলেন
না। এক তর্কের সময় তিনি বাবাকে লাইসেন্সকৃত রাইফেল দিয়ে গুলি করেন এবং পরে মরদেহকে
তিনতলার একটি খালি রুমে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে টুকরো করেন। অক্ষতের বোন
ঘটনাটি দেখে গেলে তাকে ভয় দেখিয়ে চুপ করানো হয়। মরদেহের কিছু অংশ প্লাস্টিক ব্যাগে
ভরে বাড়ির পাশের এলাকায় ফেলা হলেও বাকিটা নীল রঙের ড্রামে লুকিয়ে রাখা হয়।
No comments:
Post a Comment